ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরের খেলতে গিয়ে জমজ বোনের মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে পুকুরের পানিতে ডুবে হিরা ও মুক্তা নামে দুই জমজ বোনের মৃত্যু হয়েছে। দুই বছর বয়সী হিরা ও মুক্তা উপজেলার রায়পুর ইউনিয়নের দেবীপুর গ্রামের প্রবাসী আনোয়ার হোসেন পুটনের মেয়ে। জমজ দুই বোনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (১৮ জুন) বেলা ১১ টার দিকে রায়পুরের দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে।


মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইয়াছিন ব্যাপারি আমিন। তিনি বলেন, পুকুরের পাশে খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অগোচরে দুই জমজ শিশু পানিতে পড়ে যায়। এরপর জমজ কন্যাদের মা ও পরিবারের লোকজন আশ-পাশে বাচ্চাদের দেখতে না পেয়ে বাড়ির চারপাশে খোঁজাখুঁজি করে।


এক সময় বাড়ির পাশে পুকুরে দুই শিশুকে ভাসতে দেখে তাৎক্ষণিক উদ্ধার করে স্থানীয় হাসপাতলে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। একসাথে দুই জন শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ads
ads
ads

Our Facebook Page

↑